রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুলাই ২০২৬, ১৫:১০ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৫:১০

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রামপুরায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক এবং কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়।

রামপুরায় অটোরিকশার ধাক্কায় নিহত

রামপুরার সড়কে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কায় মো. ইউসুফ (৩৫) নামে আরেক সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। 

শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ইদ্রিস আলীর ছেলে ইউসুফ। তার স্ত্রী দুই সন্তান নিয়ে গ্রামের বাড়ি থাকেন। তিনি ঢাকার কামরাঙ্গীচর এলাকায় রসুলপুর দুই নং গলিতে থাকতেন। 

নিহতের ভাতিজা মেহেদী জানিয়েছেন, শনিবার রাতে তার চাচা ইউসুফের ভাড়ায় চালিত সিএনজিচালিত অটোরিকশাটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তিনি রাস্তার পাশে মেরামতের ব্যবস্থা করছিলেন। সে সময়ে আরেক অটোরিকশা এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় রবিবার (১২ জুলাই) সকাল ৬টায় তার মৃত্যু হয়। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার (১২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পেশায় তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। মৃত রাকিব ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের প্রাইভেট কার চালক মো. মফিজুল ইসলামের ছেলে। বর্তমানে কুড়িল কুড়াতলী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সে সময়ে রাকিব অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। সে সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেয়াও হয়। সেখান থেকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে পথচারী আরও বলেন, মৃত রাকিব শনিবার (১১ জুলাই) থেকে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি শুরু করে ছিলেন। আজ রবিবার ছিল তার চাকরির দ্বিতীয় দিন। সকালে কর্মস্থল গাজীপুরের উদ্দেশে বাসা থেকে বের হয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
‘টাকা দিলি না কেন’ বলেই প্রতিষ্ঠানে ঢুকে গুলি, মুখে ছিল মাস্ক মাথায় ক্যাপ
ডিসেম্বর ঘিরে উত্তাপের শঙ্কা: সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’
ডিসেম্বর ঘিরে বড় ধরনের শঙ্কা নেই: এসআরবি
সর্বশেষ খবর
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ