১৭৪ কেন্দ্রে আইভী ১ লাখ ৭৫ হাজার ৬১১, সাখাওয়াত ৯৬ হাজার ০৪৪ ভোট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৬, ১৯:৪১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৭

নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। মোট ১৭৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারি ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। ১৭৪টি কেন্দ্রের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ০৪৪ ভোট। এই হিসাবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইভী।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট শেষে বিকাল ৫টা থেকে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে শুরু হয় ভোট গণনা ও ফলাফল ঘোষণা কার্যক্রম।

উল্লেখ্য, ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

আরও পড়ুন:

‘প্রকাশ্যে ভোট দিয়ে শামীম ওসমান আইন লঙ্ঘন করেছেন’ 

‘এক ঘণ্টা পরেই আপনারা আইসক্রিম খাবেন’

এরচেয়ে খারাপ পরিস্থিতিতে আমি জিতেছি: আইভী

‘নাসিক নির্বাচনে ভোট পড়েছে ৬৩ থেকে ৬৫ ভাগ’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম