আইভীর বাড়ির সামনে উল্লাস, ক্যাম্প ছেড়ে গেছেন সাখাওয়াত

শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে
২২ ডিসেম্বর ২০১৬, ২১:৪২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১০:৩৮

নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আইভী-সমর্থকদের উল্লাস প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রের প্রকাশিত ফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র-প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এখন পর্যন্ত মোট ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৬৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত ফলে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৩৮ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৭৬০ ভোট।

এলাকাবাসীর ধারণা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র হিসেবে আইভীর বিজয় প্রায় নিশ্চিত। এমন অবস্থায় শহরের দেওভোগ এলাকার শহীদ আলী আহমদ চুনকা সড়কে অবস্থিত আইভীর বাসভবনের সামনে কয়েক হাজার লোক জড়ো হয়েছেন। রাত যত বাড়ছে, লোকের সংখ্যাও তত বাড়ছে। তাদের কারও হাতে ফুল, কারও হাতে মিষ্টি, কারও হাতে আইসক্রিম।

নাম প্রকাশে অনিচ্ছুক আইভীর বাসভবনের একজন নিরাপত্তা প্রহরী বলেন, ‘এই মূহর্তে আইভী বাসভনেই আছেন। ভোটগ্রহণ শেষে বিকাল ৪টার পর তিনি বাসায় ফিরে আসেন। সেখান থেকেই তিনি এই নির্বাচনের ফল পর্যবেক্ষণ করছেন। পুরোপুরি ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি কোনও মন্তব্য করবেন না।’

এদিকে, নগরীর চাষাঢ়া এলাকায় নির্মাণাধীন আদালত ভবনের সামনে অবস্থিত বিএনপি দলীয় মেয়র-প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের অস্থায়ী মিডিয়া সেল (ক্যাম্প)এখন প্রায় ফাঁকা। ভোট গ্রহণ শেষে বিকাল ৪টার পর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও মেয়রপ্রার্থী  সাখাওয়াত হোসেন অবস্থান করলেও এখন আর সেখানে তারা কেউ নেই।   

তবে সন্ধ্যার পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কয়েক শ’ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকরা নির্বাচনি ফল সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমি কোনও কথা বলব না, সময়-সুযোগ হলে পরে বলব।’ এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের সামনেও আইভী-সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে।  

একইভাবে বিএনপি দলীয় মেয়রপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনও সন্ধ্যায় কথা বলবেন বলে জানানোর পর তিনিও সাংবাদিকদের মুখোমুখি হননি।  

এদিকে নারায়ণগঞ্জ ক্লাব থেকে নির্বাচনের ফল ঘোষণা চলছে। ধারণা করা হচ্ছে, ১৭৪টি কেন্দ্রে ফল ঘোষণা হতে মধ্যরাত হয়ে যাবে।

ছবি: আমানুর রহমান রনি

আরও পড়ুন:  ‘এক ঘণ্টা পরেই আপনারা আইসক্রিম খাবেন’

/এমও/এমএনএইচ/

  

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম