প্রধানমন্ত্রীকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন আইভী

পাভেল হায়দার চৌধুরী
২২ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১০:৪৩

সেলিনা-হায়াৎ-আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শেখর বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, সেলিনা হায়াৎ আইভীর জয়লাভের সংবাদে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান। রাতে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয় থেকে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেন। এ সময় তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্যও জানান প্রধানমন্ত্রীকে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর আইভীর বিজয় অনেকখানি নিশ্চিত হওয়ায় ধানমণ্ডির কার্যালয়ে মিষ্টি বিতরণও করা হয়।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আওয়ামী লীগের বড় বিজয়। দেশে-বিদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই বিজয়ে কেন্দ্রীয় নেতারা ধানমণ্ডির কার্যালয়ে বসে একে অন্যের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন।
/এমডিপি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম