নিজামীর চূড়ান্ত রায় ট্রাইব্যুনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ১৭:০৪আপডেট : ০৯ মে ২০১৬, ১৮:১১

ট্রাইব্যুনালে রায়ের কপি দিয়ে বেরিয়ে আসছেন কর্মকর্তারা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পৌঁছেছে। সোমবার বিকেল ৫টা ৩ মিনিটের সময় ট্রাইব্যুনালে রায়ের কপি পৌঁছায়।  ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল আলম ঝিনুক পরবর্তী প্রক্রিয়াগুলো শুরু করেছেন। এর আগে সোমবার দুপুরে ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
গত ১৫ মার্চ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন বিচারক রাত ৯টার দিকে আসামির মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরই করেন।
গত বৃহস্পতিবার (৫ মে) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আপিলের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রিভিউয়ের আদেশ দেন।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আরও পড়তে পারেন: নিজামীর চূড়ান্ত রায় প্রকাশ, ট্রাইব্যুনালে যাবে আজই

রিভিউয়ের রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় কার্যকরে এখন আর কোনও বাধা নেই। রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন কিনা, সেটা পূর্ণাঙ্গ রায় কারাগারে পৌঁছালে জানা যাবে।

মৃত্যুদণ্ডাদেশ বহালের রায়ের পর নিজামী আদালতের শেষ আইনি সুযোগ হিসেবে এই রিভিউ আবেদন করেছিলেন। এখন তার সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে।

এর আগে মানবতাবিরোধী অপরাধী আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের রিভিউ আবেদন একদিনের মধ্যে শুনানি শেষে খারিজ হয়ে গিয়েছিল। তারা রাষ্ট্রপতির ক্ষমা চাননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়, পরে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।

এরপর যুদ্ধাপরাধের দায়ে গত বছর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা প্রাণভিক্ষার আবেদন করলেও রাষ্ট্রপতি তা নাকচ করে দেন বলে ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়।

/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক