আরও ভালো ফল চাই: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ১৪:৩০আপডেট : ১১ মে ২০১৬, ২২:০০

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি কারিগরি শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১০ শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার গতবছরের তুলনায় বেড়েছে। ১০টি বোর্ডে এবার সম্মিলিতভাবে পাসের হার ৮৮.২৯ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৮৭.০৪ শতাংশ। তবে সারাদেশে জিপিএ ৫ এবং শতভাগ পাসকরা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এই ফলে ‘অসন্তুষ্ট’ নন উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা আরও ভালো ফল দেখতে চাই।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৬ এর ফল হস্তান্তর করেন ১০ বোর্ডের চেয়ারম্যানরা। পরে বেলা ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার ৫৭দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। এবারই প্রথমবারের মতো পুরোপুরি অনলাইনে ফল প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনে এসএমএসের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd  থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর  www.educationboardresults.gov.bd  ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। বোর্ড থেকে ফলাফলের কোনও ‘হার্ডকপি’ সরবারহ করা হবে না।

আরও পড়ুন: আরও ভালো ফল চাই: শিক্ষামন্ত্রী  এসএসসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৮.২৯ শতাংশ

মন্ত্রী জানান, এবার মেয়েরা ছেলেদের তুলনায় সব দিক থেকেই ভালো ফল করেছে। তিনি বলেন, ‘সার্বিক ফলে আমরা অসন্তুষ্ট নই। তবে আরও ভালো ফল চাই।’

শিক্ষামন্ত্রী জানান, এ বছর পাসের হার গতবছরের তুলনায় ১.২৫ শতাংশ বেড়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে পাসের হার ৮৮ দশমিক ৭০ শতাংশ। গতবার এই হার ছিল ৮৬ দশমিক ৭২ শতাংশ।

কারিগরি বোর্ডে এ বছর পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ৮৮ দশমিক ২২ শতাংশ পাস করেছে। ১০টি বোর্ডে মোট শিক্ষার্থী ছিল ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন। গত বছর পরীক্ষা দিয়েছিল ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

আরও পড়ুন:   আরও ভালো ফল চাই: শিক্ষামন্ত্রী জড়িত ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের খোঁজ নিচ্ছে সরকার

এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এ বছর ৪ হাজার ৭৩৪টি প্রতিষ্ঠানে সব পরীক্ষার্থী পাস করেছে। গতবছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ হাজার ৯৫টি। এ বছর কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩টি । গতবছর এই সংখ্যা ছিল ৪৭।

এ বছর মোট ২৮ হাজার ১০৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। গতবছর এই সংখ্যা ছিল ২৭ হাজার ৮১৬টি। এবছর পরীক্ষা কেন্দ্র ছিল। ৩ হাজার ২১৪টি। গতবছর ৩ হাজার ১১৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।    

আটটি সাধারণ বোর্ডের মধ্যে যশোর বোর্ডে ৯১.৮৫ শতাংশ, সিলেট বোর্ডে ৮৪.৭৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৪ শতাংশ, বরিশাল বোর্ড ৭৯.৪১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৯০.৪৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮৯.৫৯ শতাংশ,রাজশাহী ৯৫.৭০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

এছাড়া কারিগরি বোর্ডে ৭ হাজার ৯৭ জন, মাদ্রাসা বোর্ডে ৫ হাজার ৮৯৫ জন, বরিশাল বোর্ডে ৩ হাজার ১১৩ জন, সিলেট বোর্ডে ২ হাজার ২৬৬ জন, কুমিল্লা বোর্ডে ৬ হাজার ৯৫৪ জন,  চট্টগ্রাম বোর্ডে ৭ হাজার ৬৬৬ জন এবং  রাজশাহীতে ১৭ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

/এসআই/এফএস/ এপিএইচ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে