মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৬, ১১:০৮আপডেট : ১৮ মে ২০১৬, ১১:১১

মাছরাঙা টেলিভিশনের উপস্থাপিকা নিখোঁজ বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপা (২৫) মঙ্গলবার (১৭ মে) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গুলশান আড়ংয়ের সামনের রাস্তা থেকে নিপাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা। বুধবার সকাল পর্যন্ত তার কোনও খোঁজ বের পারেনি পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ জানান, নিপার বান্ধবীর স্বামী কাজী রাকিবউদ্দিন মঙ্গলবার রাতেই এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন। নিপার স্বজনরা জানান, সাবেক স্বামী রুহুল আমিনের সঙ্গে আগে থেকেই তার বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও চলছে। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিলেন রুহুল আমিন। অপহরণের হুমকিও দিয়েছেন তিনি। এ ব্যাপারে গুলশান থানায় জিডি করেন নিপা। জিডি করে সিএনজিতে করে ফেরার সময় তিনি নিখোঁজ হন। তারা বাসা গুলশানের নিকেতনে।  

নিপার স্বজনরা জানান, রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এর আগে সর্বশেষ তার ভাবির সঙ্গে তার কথা হয়।  

ওসি আবদুর রশীদ জানান, পুলিশ নিপার সন্ধান বের করার চেষ্টা করছে। তবে বুধবার সকাল নাগাদ তার কোনও খবর যায়নি।

আরও পড়ুন- 

সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশ্নফাঁস চলছেই

/জেইউ/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী