‘স্কুলের পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ০৫:৫৪আপডেট : ২৭ মে ২০১৬, ০৬:১৬
image

ওলামা-মাশাইখ সমাবেশে ফরীদ উদ্দীন মাসউদ স্কুলের পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার প্রধান ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। তিনি বলেন, ‘পাঠ্যবই সম্পর্কে ওলামায়ে কেরামের উদ্বেগ দেখা যাচ্ছে, আমিও উদ্বেগ প্রকাশ করছি। পাঠ্যবইয়ে এই সম্প্রদায়িক উসকানি সরকারের জন্য অশনি সংকেত।’
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে মালিবাগ চৌধুরী পাড়ায় অবস্থিত বাংলাদেশ জমিয়তুল উলামার কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে ‘শিক্ষানীতি, ইহুদি ষড়যন্ত্র: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওলামা-মাশাইখ সমাবেশে ফরীদ উদ্দীন মাসউদ এসব কথা বলেন।
ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘পাঠ্যবইয়ের অসঙ্গতি শিশুমানসিকতার ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নবীজী, আবুবকর, উমরের জীবনী বাদ দিয়ে রামের জীবনী সংযুক্ত করা হয়েছে। মুসলিম শিশুদের বোধ ও বিশ্বাসের কথা কেন বাদ দেওয়া হলো? অবিলম্বে শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬-এর খসড়া পুনরায় কমিটি গঠন করে, তাতে আলেমদেরকেও সংযুক্ত করতে হবে। অন্যথায় মুসলমানদের ইমান নিয়ে কোনও ধরনের টালবাহানা এ দেশের তাওহিদি জনতা সহ্য করবে না।
ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ‘বাংলাদেশের অস্তিত্ব নিয়ে ইহুদি-মোসাদ চক্রান্তের জাল বিস্তার করেছে, বাংলাদেশের এগিয়ে চলার পথে বিশ্বসভায় দেশের অগ্রগতি রুদ্ধ করতে কুচক্রীরা ষড়যন্ত্র শুরু করেছে। নিজামীর ফাঁসিতে পাকিস্তানের উদ্বেগে আমি বিস্মিত নই। বরং আমি বলবো, যুদ্ধাপরাধীদের ফাঁসিতে পাকিস্তানের আঁতে ঘা লেগেছে। পাকিস্তান প্রমাণ করছে – জামায়াত যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে ছিল কেবল তা নয়, এখনও তারা পাকিস্তানের স্বার্থেই কাজ করছে।’
এরদোয়ানের প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করে আল্লামা মাসউদ বলেন, ‘পাকিস্তানের শাসকরা কখনও ইসলামের বন্ধু ছিলো না। বাংলাদেশেরও বন্ধু নয়। এরদোয়ানকে বলবো, বাংলাদেশের মানুষের বেদনা বুঝতে চেষ্টা করুন। কারণ তুরস্ক বাংলাদেশের বন্ধু দেশ।’
মাওলানা মাসউদুল কাদিরের পরিচালনায় স্বাগত বক্তব্য দিয়েছেন মাওলানা আবদুর রহীম। মাওলানা দেলোয়ার হোসাইন সাইফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মাওলানা আসআদ আল হুসাইনী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা তাজুল ইসলাম কাসেমী, মাওলানা শরফউদ্দীন, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা আবদুল আলিম ফরিদী প্রমুখ।

আরও পড়ুন:

প্রতারণা করে বিয়ের অভিযোগ: গোপালগঞ্জে দু’ভাইকে জুতাপেটা, জরিমানা

রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, প্রতিবাদে বিজিবি ক্যাম্প ভাঙচুর

‘হত্যাকাণ্ডের দায় রাষ্ট্রকেই নিতে হবে’

/সিএ/এসএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম