টেকসই মানসম্পন্ন মাধ্যমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী ৩ হাজার স্কুল নির্মাণ করবে সরকার। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রকল্পে এই কর্মসূচির কথা জানানো হয়।
বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৩টা ৩৫ মিনিটে স্পিকারের অনুমতিক্রমে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসারে উদ্যোগ নেওয়া উল্লেখযোগ্য কার্যাবলির মধ্যে দেশব্যাপী ৩ হাজার স্কুল নির্মাণ করার পরিকল্পনা করার কথা উল্লেখ করা হয়।
এই প্রকল্পে আরও বলা হয়েছে, ঢাকা মহানগরীতে নতুন করে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মহাবিদ্যালয় স্থাপন, ৩১৫টি নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তর, জেলা পর্যায়ের ৭০টি সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজের অবকাঠামো উন্নয়ন করা হবে।
এছাড়া, প্রতি বিভাগে নতুন পলিটেকনিক ইনস্টিটিউট ও ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপন এবং কারিগরি শিক্ষার মানোন্নয়ন করা হবে। এই কর্মসূচির আওতায় দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে পরিপূর্ণ ডিজিটাল সিস্টেম ভর্তির কার্যক্রম চালু করা হবে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য নির্ধারিত বেসরকারি মাদ্রাসাগুলোর একাডেমিক ভবন নির্মাণ করার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন:
দেশে মোটরসাইকেল উৎপাদনে শুল্কারোপ, যন্ত্রাংশ আমদানিতে রেয়াত
শিশুদের ড্রয়িং বইয়ের দাম বাড়াচ্ছেন অর্থমন্ত্রী
/আরএআর/এনএস/টিএন/
আপ - /এসএ/







