রাজস্ব আদায় সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১৭:৩০আপডেট : ০৩ জুন ২০১৬, ১৭:৩৬

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সাত বছরে দেশের রাজস্ব আদায় সক্ষমতা বহুগুণে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন,  রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবশ্যই উচ্চাভিলাষী। আমি নিজেও অনেকবার বলেছি রাজস্ব আদায় পরিকল্পনা উচ্চভিলাষী। শুক্রবার রাজধানীর ওসমানি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, গত বছরের রাজস্ব আদায় বেশ কম ছিল। কিন্তু এর আগের বছর দুই ডিজিটের বেশি ছিল। গত সাত বছর ধরে এ মন্ত্রণালয়ে আছি। সাত বছরে রাজস্ব আদায়ের ক্ষমতা বহুগুণে বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কয়েক হাজার লোক নিয়োগ দেওয়া হয়েছে। তারা রাজস্ব আদায় বাড়াতে নতুন নতুন অফিস চালু করেছে। কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
আবুল মাল আবদুল মুহিত এ সময় বলেন, রাজস্ব আদায়ে এনবিআরের আরও সক্ষমতা রয়েছে। এ জন্য বাজেটে চলতি বছরের চেয়ে অতিরিক্ত ৩০ শতাংশ কর আদায়ের প্রস্তাব করেছি। এ জন্য আমাদের কিছু কাজ করতে হবে। জুন থেকে সে কার্যক্রম শুরু হবে। আমি নিজেই এ কার্যক্রম শুরু করব। আশা করছি এটা সফল হব।

আরও পড়তে পারেন: প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ৮০ হাজার কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ লাগবে: সিপিডি

/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি