রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্পে সব সুবিধা নিশ্চিত করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ২০:৩৬আপডেট : ০৪ জুন ২০১৬, ২০:৪২

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজউকের উত্তরা তৃতীয় পর্বের ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় স্কুল, কমিউনিটি সেন্টার, মসজিদ, কিচেন মার্কেট ও লেকসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে এখানকার বাসিন্দারা সুন্দর ও মনোরম পরিবেশ পাবেন। এখানে ফ্ল্যাটের মূল্য পরিশোধের কিস্তি আগের তুলনায় সহজ করা হয়েছে।
অ্যাপার্টমেন্ট প্রকল্পটি নিয়ে বিশেষ প্রচারণামূলক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। শনিবার বিকালে প্রকল্প এলাকায় রাজউক এই অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, রাজউক কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। তাই বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এসব ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়নি। অন্য যে কোনও ফ্ল্যাটের চেয়ে এই ফ্ল্যাটের মূল্য অনেক কম। অপরদিকে এখানে বসবাসের সুযোগ সুবিধা অনেক বেশি।
তিনি বলেন, সরকার সবার জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবেই এসব ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। আমরা এ বছরের ডিসেম্বরে ফ্ল্যাট হস্তান্তরের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে অনুযায়ী নির্মাণ কাজের মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করা হচ্ছে। ১৮ নম্বর সেক্টরে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। বর্তমানে ৭৯টি অ্যাপার্টমেন্ট ভবনের নির্মাণ কাজ চলছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা তৃতীয় পর্বের সকল উন্নয়ন কাজ শেষ করা হবে।

রাজউক জানিয়েছে, অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘বি’ ও ‘সি’ ব্লকের মাঝ বরাবর রয়েছে মেট্রোরেল। পূর্ব ও পশ্চিম দিকে উত্তরা আবাসিক প্রকল্পের তৃতীয় পর্বে প্লট, দক্ষিণ দিকে মিরপুর ডিওএইচএস। এমন অবস্থানে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের ‘এ’  ব্লকে ৮৫ দশমিক ৫২ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে ৭৯টি অ্যাপার্টমেন্ট ভবন। কমন স্পেসসহ ১৬৫৪ বর্গফুট আয়তনের ছয় হাজার ৬৬৩টি ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। ৩০ জুন পর্যন্ত আগ্রহীদের কাছ থেকে আবেদন নিচ্ছে রাজউক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য একেএম ফজলুল হক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রহমান। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরও পড়ুন: 
গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধে চলছে দখল রাজত্ব  

নির্বাচনি সহিংসতায় প্রাণহানি প্রসঙ্গে সিইসি: মানুষের জীবনের দাম কমে গেছে

ওএফ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের