রাজধানীতে ভাইবোনসহ তিনজনকে কুপিয়ে ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ১১:৫৭ আপডেট : ০৯ জুন ২০১৬, ১১:৫৯

ছিনতাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুই ভাইবোনসহ রাজধানীতে তিনজনকে কুপিয়ে টাকাপয়সা ও ব্যাগ ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষ ও সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী ফারিয়া তাবাসসুম (২১) এবং তার ভাই গণিত বিভাগের মাস্টার্সের ও ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী এনামুল হককে (২৬) কুপিয়েছে ছিনতাইকারীরা। গ্রামের বাড়ি বাগেরহাটে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার ভোর ৬টায় তারা রিকশায় করে সায়েদাবাদের দিকে যাচ্ছিলেন। এসময় টিকাটুলির মোড়ে কয়েকজন ছিনতাইকারী তাদের পথ আটকে কুপিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সকাল পৌনে ৭টার দিকে ডেমরায় কবির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ১৮ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বরিশালের মেহেদিগঞ্জ থেকে তিনি ডেমরায় সমন্ধির বাড়িতে আসছিলেন। তাকে তিনজন কোপায় বলে জানিয়েছেন ঢাকেমে চিকিৎসাধীন কবির হোসেন।

আরও পড়ুন- 
নিবন্ধিত দলে ভিড়ছে জামায়াত!

লাখো আলেমের জঙ্গিবাদবিরোধী ফতোয়া যাবে জাতিসংঘে

/এফএস/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির