মিতু হত্যার ঘটনায় একজন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
১১ জুন ২০১৬, ১৪:১১আপডেট : ১১ জুন ২০১৬, ১৬:৫৩

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় শাহ জামান ওরফে রবিন (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কুমিল্লার লাকশামে। শনিবার সকালে চট্টগ্রামের শীতল ঝরণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।  
বৃহস্পতিবার দুপুরে সিএমপি হেড কোয়াটারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার সকালে রবিনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেফতার হয়। মিতু হত্যার ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যে তিনজন মিতুকে হত্যা করেছিলেন গ্রেফতার রবিন তাদের মধ্যে একজন বলে মনে করা হচ্ছে। রাস্তার ওপর মোবাইলফোনে কথা বলতে বলতে যে ব্যক্তিটি এগিয়ে এসেছিলেন তিনিই সেই রবিন বলে সন্দেহ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।  সিসি ক্যামেরার ফুটেজ ঝাপসা থাকায় এখনি কোনও কিছু নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তদন্তে  সব বেড়িয়ে আসবে। রবিনকে রবিবার আদালতে তোলা হবে বলে তিনি জানান।
এই হত্যাকাণ্ডে তালেবান বা আল-কায়েদার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, মিতু ইসলামি লেবাসধারী ছিলেন। অর্থাৎ মিতু বোরখা এবং হিজাব পরিহিত অবস্থায় ছিলেন। তাই আল-কায়েদার বিশ্বাসে যাতে চিড় ধরাতে না পারে এজন্য তারা হয়তো হত্যার বিষয়টি অস্বীকার করেছেন।   

/জেবি/ এএইচ/

আরও খবর পড়ুন-

৫ জুন হত্যার শিকার হন মিতু মিতু হত্যার ঘটনাটি ইসলামে অনুমোদনযোগ্য নয়: আল কায়েদা

সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ড
গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন