একাদশে আসন খালি আট লাখ!

ওমর ফারুক
১৬ জুন ২০১৬, ২০:৫১আপডেট : ১৬ জুন ২০১৬, ২০:৫৩

এসএসসি পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাস করা প্রতিটি শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও সাত লক্ষাধিক আসন খালি থাকবে। সবাই হয়তো পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। তাই বলে আসন কম থাকার অজুহাতে কেউ ভর্তি হতে পারবেন না- এমন হবে না।
সচিবালয়ে নিজ দফতরে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এই বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষায় সারাদেশে পাস করেছে ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। তাদের মধ্যে ভর্তির জন্য আবেদন করেছেন ১৩ লাখ ১ হাজার ৯৯ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৩৬৬ জন আবেদন করেননি।
অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৯ হাজার ৮৫ জন। এসব প্রতিষ্ঠানে মোট আসন রয়েছে ২১ লাখ ১৪ হাজার ২৫৬টি। হিসাব করলে দেখা যায়- শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৮ লাখ ১৩ হাজার ১৫৭টি আসন খালি রয়েছে।

মন্ত্রী বলেন, প্রতিবছর রেজাল্ট হওয়ার পর অনেকে বলে থাকেন- আসন কম থাকায় অনেকে ভর্তি হতে পারছে না। আমি বলি, এমন একজনকে নিয়ে আসেন যিনি আসন না পেয়ে ভর্তি হতে পারেননি।

/ওএফ/এএইচ/আপ-এনএস/

আরও পড়ুন:

জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী