খুনিদের বিচার করে আদর্শের বিভ্রান্তি বোঝার সুযোগ দেওয়া হোক: টুটুল

শেরিফ আল সায়ার
১৬ জুন ২০১৬, ২২:০৪আপডেট : ১৬ জুন ২০১৬, ২৩:৪২

আহমেদুর রশীদ টুটুল ‘যাকে গ্রেফতার করা হয়েছে সে-ই যদি সত্যি আততায়ী হয়ে থাকে তবে তার যথাযথ বিচার হোক এটা প্রত্যাশা করি। আমি বিশেষভাবে চাইবো- তাকে যেন তার বোধ-বিশ্বাস ও আদর্শের বিভ্রান্তিগুলো বুঝার সুযোগ দেওয়া হোক।’ রাজধানীর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে গতবছর ৩১ অক্টোবর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল হত্যা চেষ্টার সন্দেহে বৃহস্পতিবার পুলিশের কাছে আটক হয় শিহাব। পুলিশের দাবি শিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আটককৃত শিহাব প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন আহমেদুর রশীদ টুটুল।
আটক শিহাব তার হামলাকারী কিনা এমন প্রশ্নের উত্তরে আহমেদুর রশীদ টুটুল বাংলা ট্রিবিউনকে বলেন, রুমে ঢুকে হয়তো তারা আমাকেই প্রথমে আঘাত করেছিল। একটা সবুজ কালো চেকশার্ট মনে আছে। আল্লাহু আকবর বলেছিল মনে আছে। আঘাতে আমার ব্যথা লেগেছিল কিনা মনে নেই। তারপর কাউকে মনে নেই।
হামলার অল্পক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান বলেও বাংলা ট্রিবিউনকে জানান টুটুল। তবে হামলাকারীর বয়স ২০-২৫ বছরের মধ্যে হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
হামলার পর তদন্তের স্বার্থে তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যোগাযোগ প্রসঙ্গে টুটুল বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে থাকা অবস্থায় যোগাযোগ করেছিল। পরবর্তীতে আমার অবস্থানগত কারণে যোগাযোগ হয়ে ওঠেনি।
তবে তদন্তের কাজে আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতা ও দক্ষতা থাকলেও টুটুল মনে করেন, আন্তরিকতায় কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন, এর মানে কোথাও বোধ হয় আরও আন্তরিকতার অভাব আছে, সেটা পলিসি কিংবা পলিটিক্সের হতে পারে। অভিজিৎ-অনন্ত-দীপনের প্রকৃত খুনিদের আটক করা হলে বুঝতে পারবো সরকার-পুলিশ আন্তরিক।

সম্প্রতি ছয় জঙ্গির ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা করে ডিএমপি। পুলিশের দাবি, আটককৃত শিহাব টুটুলের ওপর হামলাকারীর একজন। ছবি প্রকাশের আগে তদন্তে নিয়োজিত কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও টুটুল জানান। তবে দেশে থাকলে হয়তো যোগাযোগ করা হতো বলে জানান তিনি।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত মুক্তমনা ব্লগার, লেখক, প্রকাশক, বিভিন্ন ধর্মীয় মতাবলম্বীদের ওপর হামলা কেন হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে টুটুল বলেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। সংগঠিত অপরাধের জন্য অপরাধীকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করাও সরকারের দায়িত্ব। এক্ষেত্রে রাষ্ট্র ও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাছাড়া এ ধরনের হত্যাকাণ্ডের প্রধান কারণ- দেশে ইসলামি জঙ্গিবাদের বিকাশ ও বিস্তৃতি। এই ফ্যাসিজমের বিপরীতে আমাদের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মীরা তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। এসবই আজকের বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী।

তবে থেমে নেই হুমকি। এমনকি নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন আহমেদুর রশীদ টুটুল। হুমকি প্রসঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে টুটুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আওতার মধ্যে না থাকায় কাউকে কিছু জানাননি তিনি।

তিনি মনে করেন, জানিয়ে কী হবে?

হুমকি প্রসঙ্গে টুটুল আরও যোগ করে বলেন, এ বছরের অমর একুশে বইমেলায় শুদ্ধস্বরের স্টল দিতে গিয়েও ব্যাপক ঝক্কির মুখোমুখি হতে হয়েছে তাকে। তার কর্মীরা নানাভাবে হুমকির মুখোমুখি হয়েছেন। এমনকি বইমেলার সময় অভিজিৎ-অনন্তের বই পুনঃপ্রকাশ করতে গিয়েও হুমকির মধ্য দিয়ে যেতে হয়েছে প্রকাশনা সংস্থার কর্মী বাহিনীকে।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই সময় লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালায় তারা। হামলায় শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন।

/এসএএস / এএইচ /

আরও পড়ুন: তারেকের অর্থ পাচার মামলা: আপিল শুনানি শেষ, রায় যেকোনও দিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি