যারা নারী-শিশুদের পুড়িয়ে হত্যা করেছিল তারাই এ অস্ত্র এনেছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১২:৪০আপডেট : ২০ জুন ২০১৬, ১৩:১৫

পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া দেশের ভেতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ক্ষমতা দখল করতে চায়, যারা নারী শিশুদের পুড়িয়ে হত্যা করেছিল তারাই এ অস্ত্র এনেছে  বলে মন্তব্য করেছেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার বিকালে রাজধানীর উত্তরার খাল থেকে উদ্ধার হওয়া বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে ডিএমপির মিডিয়া সেন্টারে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন,  বড় ধরনের নাশকতার জন্য এ অস্ত্র মজুত করা হয়েছিল। কিন্তু পুলিশের তৎপরতার কারণে ওই নির্জন এলাকায় তারা অস্ত্র রেখে পালিয়ে যায়। অস্ত্রগুলো কেন এনেছিল বা কারা এনেছিল তাদের খুঁজে বের করা হবে।’
খাল থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৯৫টি ৭.৬২ মি.মি বিদেশি পিস্তল, ২টি দেশি পিস্তল, ১০টি বেয়নেট, ১৮৯টি ৭.৬২ মি.মি পিস্তলের ম্যাগাজিন, ১০টি গ্লোক পিস্তলের ম্যাগাজিন ও এসএমজির ২৬৩টি ম্যাগাজিন। এছাড়া ২২০ রাউন্ড ৭.৬২ মি.মি এর গুলি, ৯ মি.মি ৮৪০ রাউন্ড গুলি ও গুলি তৈরি করার ছাঁচ।
/এআরআর/এসটি/এপিএইচ/
আরও পড়ুন: 

জিডি করে তদন্ত: এত অস্ত্র কোথা থেকে এলো?

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম