নিহত পাঁচ জঙ্গির নাম-পরিচয় ও ছবি প্রকাশ: তাদের খুঁজছিল পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ০০:৩৫আপডেট : ০৩ জুলাই ২০১৬, ০৮:২৭

গুলশান হামলা গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী পাঁচ জঙ্গির নাম পরিচয় ও ছবি প্রকাশ করেছে পুলিশ। তারা পুলিশের তালিকাভুক্ত জঙ্গি। তাদের খোঁজা হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিহত পাঁচ জঙ্গি হলো- আকাশ, বিকাশ, ডন, বাধন ও রিপন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

পুলিশের পক্ষ থেকে পাঠানো ছবি বীভৎস হওয়ায় তা প্রকাশ করা যাচ্ছে না।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরা সবাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
গুলশানে ওই হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. রবিউল করিম ও বানানী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দীন খানের জানাজা শেষে পুলিশ প্রধান একথা বলেন।
আইজিপি শহীদুল হক জানিয়েছেন, ‘গুলশানের নিহত ছয়জনই বাংলাদেশি এবং এদের মধ্যে পাঁচজনকে পুলিশ জঙ্গি হিসেবে আগে থেকেই খুঁজছিল।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইএস তো সবসময় দায় স্বীকার করে। আমেরিকায় একটি ঘটনায় ৫০ জন মারা গেল, সেখানেও তারা দায় স্বীকার করেছে। দায় স্বীকার করা সেই লিংকটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’

১ জুলাই রাতে রাজধানীর গুলশান-২ নম্বর সেকশনের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। সেখানে তারা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে রাখে। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে রাতেই নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন এবং গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রবিউল করিম।
শনিবার সকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ২০ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে ৯ জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয় এবং দুইজন বাংলাদেশি রয়েছেন।
হামলাকারীছয়জনসহ মোট ২৮ জন নিহত হয়েছেন এ ঘটনায়।

আরও পড়ুন- 

প্রতিবেশীদের বর্ণনায় ভয়াল ২৪ ঘণ্টা
গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি

/এআরআর/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের