জঙ্গি আস্তানা থেকে গোলাবারুদসহ ৫৪ রকমের উপকরণ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৭:১৮আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৭:২১





কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান রাজধানীল কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গোলা-বারুদসহ ৫৪ রকমের উপকরণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার দায়ের করা মামলায় পৃথক দুটি জব্দ তালিকায় এসব উপকরণের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সিআইডির ক্রাইমসিন বিভাগ ও মিরপুর মডেল থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে জঙ্গি কর্তৃক ব্যবহৃত ঘটনাস্থলে থাকা নিহত জঙ্গিদের ব্যক্তিগত মালামাল এবং ঘটনাস্থলে থাকা অন্যান্য আলামত বিধি মোতাবেক দুটি জব্দ তালিকায় জব্দ করা হয়। জব্দ তালিকা-১-এ রয়েছে ক্যামব্রিয়ান স্কুল ব্যাগ ৪টি, শিক্ষা উপকরণ সংগ্রহ কার্ড, পেনড্রাইভ দুইটি, আইডিসহ মানিব্যাগ (খয়েরী), মানিব্যাগ (কালো), শিক্ষা উপকরণ সংগ্রহ কার্ড, প্লাস্টিক ফাইল, বটি, ৭ হাজার ৫০০ টাকা, ট্রাভেল ব্যাগ (কালো), হাতঘড়ি ও প্লাস্টিক রেজার, কালো স্কুল ব্যাগ, ল্যাপটপের ব্যাটারি (ভাঙা অংশ), স্ক্রু ড্রাইভার দুইটি, চেস্ট স্প্রিং, রশি, ন্যাশনাল আইডি কার্ড আ. রহিম নামীয়, কম্পাস, সিমকার্ড, একটি ট্রাভেল ব্যাগ, পাগড়ী ৮টি (যার মধ্যে ৫টি লাল-সাদা, ২টি কালো সাদা ও ১টি নীল-সাদা), দু’টি চাকু, জুতা ও স্যান্ডেল ১০ জোড়া, গুলির খোসা (যাতে রাইফেলের এমটি কার্তুজ ৪৩০টি, পিস্তলের এমটি কার্তুজ ১৫টি, রক্তের সোয়াব ৯টি, সিম্ফোনি মোবাইল ফোন, টাকার পোড়া অংশ ও ছাই, দুটি সিম্ফোনি মোবাইলের ভাঙা অংশ।
জব্দ তালিকা-২-এ রয়েছে (১) একটি ম্যাগাজিনযুক্ত সিলভার কালারের পিস্তল, যাহার হাতলের দুই পার্শ্বে কাঠের বাটযুক্ত এবং লম্বা অনুমান ৮ ইঞ্চি। (২) একটি ম্যাগাজিনযুক্ত কালো কালারের পিস্তল। যা লম্বা অনুমান ৮ ইঞ্চি। হাতলের দুই পার্শ্বে কাঠের বাটযুক্ত। পিস্তলের গায়ে বাম পার্শ্বে ইংরেজিতে মেইড ইন চায়না লেখা এবং ডান পার্শ্বে চায়না নম্বর-৩ লেখা। (৩) একটি ম্যাগাজিনযুক্ত সিলভার কালার পিস্তল। যা লম্বা অনুমান ৮ ইঞ্চি এবং হাতলের দুই পার্শ্বে খয়েরি রঙের ফাইবার এর বাটযুক্ত। উভয় পার্শ্বেও বাটে ইংরেজিতে সানমিকা ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে। পিস্তলটির গায়ে ডান পার্শ্বে চায়না এবং বাম পার্শ্বে মেইড ইন ইউএসএ লেখা আছে এবং নম্বর ৩ লেখা আছে। পিস্তলটির ব্যারেলে ইন ইউএসএ লেখা আছে। (৪) একটি সিলভার রংয়ের পিস্তল। যার নম্বর অনুমান ৮ ইঞ্চি। হাতলের দুই পার্শ্বে কালো ফাইবার এর বাটযুক্ত। যার গায়ে ইংরেজিতে মেইড ইন জাপান লেখা আছে। (৫) সর্বমোট ১৪ রাউন্ড গুলির খোসা। (৬) এক রাউন্ড গুলির খোসা। (৭) ৩টি সুইচ গিয়ারের চাকু। যা কাঠের বাটযুক্ত, প্রতিটি চাকু লম্বা অনুমান সাড়ে ১৩ ইঞ্চি। প্রতিটি চাকুর গায়ে ইংরেজিতে একে-৪৭ সিসিসিপি লেখা আছে। (৮) ৫টি কাঠের বাটযুক্ত চাকু। যার প্রতিটি লম্বা অনুমান ১০ ইঞ্চি। (৯) একটি কালো বাটযুক্ত চাকু যার লম্বা অনুমান ১০ ইঞ্চি। (১০) একটি ঘিয়া ও কালো রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত চাকু। যা লম্বা অনুমান সাড়ে ৯ ইঞ্চি। (১১) একটি চকলেট কালারের প্লাস্টিকের বাটযুক্ত চাকু। যার লম্বা অনুমান সাড়ে ৯ ইঞ্চি। (১২) একটি কাঠের বাটযুক্ত চাকু। যার লম্বা অনুমান ১৯ ইঞ্চি। (১৩) একটি কাঠের বাটযুক্ত হাতুড়ি, যার লম্বা অনুমান সাড়ে ১১ ইঞ্চি। (১৪) দুটি কালো ফ্রেমের চশমা। (১৫) একটি ব্যবহৃত সানগ্লাস। (১৬) একটি লাল-সাদা রংয়ের হাজী রুমাল। (১৭) একটি গ্রামীণ চেকের গামছা যা লাল-সাদা-সবুজ-কালো রংয়ের। (১৮) ৪টি কালো রংয়ের ব্যবহৃত পাঞ্জাবি। (২০) একটি কালো রংয়ের ট্রাউজার যার দুই পার্শ্বে সাদা বর্ডার। (২১) একটি হাফ হাতা কালো রঙের গেঞ্জি। (২২) একটি নেভি ব্লু রংয়ের পুরনো চাদর। (২৩) একটি সেনাবাহিনীল পোশাকের রঙের ব্যাগ। (২৪) দু’টি কালো কাপড়ের ওপর সাদা রংয়ের আরবি লেখা ব্যানার। (২৫) একটি সবুজ রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ ও একটি কালো রঙের হাত ব্যাগ।

আরও পড়তে পারেন: ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর যাতায়াত ছিল কল্যাণপুরের জঙ্গি আস্তানায়!
/এনএল/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের