হলের দাবিতে জবি ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের পৃথক কর্মসূচি পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৮:১১আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:১৪

আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি পালন করেছে। ‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশন ধর্মঘট পালন করেন। এতে সক্রিয় রয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি অন্যদিকে, ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় ‘টিকতে না পেরে’ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনকারীরা সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ-সমাবেশ করেন। এতে সক্রিয় রয়েছে বাম ছাত্র সংগঠনগুলো।

পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার পৃথক এ দুটি কর্মসূচি পালন করা হয়। শহীদ মিনারে ‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে’ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ব্যাপক। সে তুলনায় ক্যাম্পাসে ‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’ এর আন্দোলনে শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারে কম, সেখানে শুধুমাত্র ছাত্রলীগের নেতা-কর্মীরাই কর্মসূচিতে অংশ নেন।

‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’ এর কর্মসূচিতে এ কমিটির আহ্বায়ক ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরীফুল ইসলাম বলেন, ‘আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। তবে জামায়াতে ইসলামীর হরতালের দিন বুধবার কোনও কর্মসূচি থাকবে না।’

ক্যাম্পাসে হল পুনরুদ্ধার পরিষদের কর্মসূচি ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। সাধারণ শিক্ষার্থীদের সংগঠক মনিরুল ইসলাম রাজন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে থেকে সুস্পষ্ট কোনও আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ হল আন্দোলনের পাশাপাশি আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দাও জানান তিনি।

ছাত্রলীগের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘একটি মহল এ আন্দোলনকে বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ জামায়াতের হরতালের দিন কোনও কর্মসূচি থাকছেনা জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

প্রসঙ্গত, গত ২৯ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো নেতৃত্ব দিয়ে আসছিল। শিক্ষার্থীদের অভিযোগ, নেতৃত্ব না পেয়ে ছাত্রলীগ গত দুইদিন রবি ও সোমবার কয়েক দফায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায়। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

/আরএআর/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের