শিক্ষার্থীদের পিটিয়ে জবিতে ছাত্রলীগের অনশন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ০৫:২৯আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৫:২৯

আবাসিক হল নির্মাণ ও পরিত্যক্ত কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ধর্মঘটে কয়েক দফা হামলা চালিয়েছে ছাত্রলীগ। নেতৃত্বের দখল নিতে তারা এ হামলা চালিয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

এক সাধারণ শিক্ষার্থীকে ঘুষি মারছেন জবি ছাত্রলীগের সভাপতি সোমবার পূর্বঘোষণা অনুযায়ী, সকাল নয়টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন। এসময় ছাত্রলীগও পৃথকভাবে ভাস্কর্য চত্বরে জড়ো হয়। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার পরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনকারীরা অবস্থান করতে না পেরে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তাদের কর্মসূচি ঘোষণা করেন। মঙ্গলবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার আমরা হলের দাবিতে ক্যাম্পাসে অনশন করবো। পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।’
ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনও হামলা চালাইনি।’ কিন্তু হামলার ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জানালে তিনি বলেন, ‘আমি কাউকে মারিনি।’
সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা অন্যদিকে, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগ যাকে সামনে পেয়েছে তাকেই মারধর করেছে। তাদের দফায় দফায় হামলার কারণে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে আট-নয়জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ এই আন্দোলন বানচাল করার চেষ্টা করছে। আমরা কোনওভাবেই ক্যাম্পাসে দাঁড়াতে পারছিনা। মঙ্গলবার বিকাল ৩টায় শহীদ মিনার থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হলের দাবিতে আন্দোলেন করছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখার বাম সংগঠনগুলোর নেতৃত্ব মেনে নিতে না পেরে আন্দোলন দখল এবং তা বানচাল করার চেষ্টায় নেতৃত্বদানকারী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কয়েকদফা হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।


/আরএআর/এমও/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী