ওয়ার্ড বয়ের ইনজেকশনে মারা গেল রোগী!

আমিনুল ইসলাম বাবু
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৩:০০

বিপ্লব মণ্ডল
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিপ্লব মণ্ডল (১৯) নামে এক রোগী ওয়ার্ড বয়ের (বহিরাগত) ইনজেকশনে মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।  ওই ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক ওয়ার্ড বয়ের (বহিরাগত) নাম সুমন।

শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওয়ার্ড বয় সুমন

ওসি জানান, ‘হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। বিপ্লব পুরান ঢাকার মিডফোর্ডের একটি ওষুধের দোকানে কাজ করতো।’

নিহত বিপ্লবের বাবা অভিযোগ করেন, ‘‘গত রবিবার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে বিপ্লব। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ২০০ নম্বর ওয়ার্ডে সে ভর্তি ছিল। সে সুস্থ ছিল। হাটা চলা করতো। চিকিৎসকরা আমাদের আগামীকাল (শনিবার) সকালে চলে যাওয়ার জন্যও বলেছে। আজ (শক্রবার) বিকালে ওয়ার্ডের স্পেশাল বয় (বহিরাগত) সুমন এসে বলেন, ‘আপনারাতো চলেই যাবেন কাল, একটা ইনজেকশন দেই।’ ইনজেশকন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।’’

ঢামেক হাসপাতালে স্বজনদের বিক্ষোভ

বিপ্লবের বাবা আরও বলেন, ‘আমার ছেলেকে ওই ওয়ার্ড বয় (বহিরাগত) মেরে ফেলছে। সে সুস্থ ছিল। আমি তার বিচার চাই।’

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এআরআর/ এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম