অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থান নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৮

সচিবালয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অফিস সময়ের পর সচিবালয়ে কেউই অবস্থান নিতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অফিস সময়ের পর মন্ত্রণালয় ও বিভাগের কোনও কর্মচারীও সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ের সচিব বরাবরে দেওয়া চিঠিতে এমন অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২-এর যুগ্ম সচিব মো. সাহেদ আলী স্বাক্ষরিত একটি চিঠি সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র হওয়ায় জরুরি প্রয়োজনে অফিস সময়ের পরও কোনও কোনও কর্মকর্তা-কর্মচারী অফিসে কাজ করেন। আবার কিছু সংখ্যক কর্মচারী বিনা অনুমতিতে সচিবালয়ে রাতে থাকেন, যা কাম্য নয়। বাংলাদেশ সচিবালয় সংরক্ষিত ও স্পর্শকাতর বিধায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া পূর্বানুমতি ছাড়া রাতে কেউ সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। অনুমতি ছাড়া কোনও কর্মচারী রাতে যেন সচিবালয়ে না থাকেন, সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।’

বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে মন্ত্রণালয় ও বিভাগের কোনও কর্মচারী অফিস সময়ের পর যেন সচিবালয়ে অবস্থান না করেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়। আর যদি কোনও কর্মচারীর রাতে সচিবালয়ে অবস্থান করা অপরিহার্য হয়, তবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে। এছাড়া দীর্ঘসময় থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয় চিঠিতে।

 আরও পড়ুন: নূর চৌধুরীকে ফিরিয়ে আনার সুযোগ আছে: আইনমন্ত্রী

/জেইউ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি