চার ‘জ্বিনের বাদশা’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১৮:০৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৮:১৫

গ্রেফতার হওয়া চার জিনের বাদশা (বাম থেকে)

জ্বিনের বাদশা পরিচয়ে নিরীহ লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে ক্রিমানাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(সিআইডি)।

রবিবার সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির ডেপুটি ইনিসপেক্টর জেনারেল রওশন আরা বেগম।

গ্রেফতারকৃতরা হলেন আশরাফুল মন্ডল(৩৫), মাফুজ গেবু(১৮), আবু জাহিদ সিদ্দীকি ওরফে জাহিদ(৩৩) ও তাহাজ উদ্দিন। গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ থেকে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণের ডেমরা ইউনিট তাদের গ্রেফতার করে।এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো গ-২০-৫৫৮৪) জব্দ করা হয়।

ডেপুটি ইনিসপেক্টর জেনারেল রওশন আরা বেগম জানান, যাত্রাবাড়ির বাসিন্দা ওবায়দুর রহমান খানের স্ত্রী শিরিনা আক্তারের কাছ জ্বীনের বাদশা পরিচয়ে ২২ লাখ ৮১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২১ অক্টোবর রাতে গাইবান্ধা থেকে এদের গ্রেফতার করা হয়। এভাবে আরও অসংখ্য মানুষকে ফাঁদে ফেলে স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রযেছে তাদের বিরুদ্ধে।

গভীর রাতে ফোনে ভয় দেখিয়ে, বিপদ থেকে পরিত্রাণের উপায় বলে দিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা তারা হাতিয়ে নিতো। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় গত ২৫ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

/আরজে/এইচকে/

পড়ুন: কে আমির, তামিম না আবু ইব্রাহিম?

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে