স্টোভ চুলা বিস্ফোরণে দগ্ধ রাকিবুলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ০২:২৮আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০২:২৮

অগ্নিদগ্ধ রাজধানীর পান্থপথে হামদর্দ পাবলিক কলেজ ক্যান্টিনের কিচেন রুমে রান্না করার সময় স্টোভ চুলায় বিস্ফোরণে দগ্ধ রাকিবুল ইসলাম (২৫) মারা গেছেন। সোমবার রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রাকিবুল ক্যান্টিনের বাবুর্চি রুজাতুল ইসলামের (৩০) সহকারী হিসাবে কাজ করতেন। তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়েছিলো। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দিকে বাবুর্চি রুজাতুল ও তার সহকারী রাকিবুল রান্নার কাজ করার সময় হঠাৎ করে স্টোভ চুলার বিস্ফোরণ ঘটে। পরে তাদের বিকাল সাড়ে ৫টায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিলো। এ ঘটনায় বাবুর্চি রুজাতুলের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। তিনিও আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: কলেজ ক্যান্টিনে স্টোভ চুলায় বিস্ফোরণ, দগ্ধ ২

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী