পূজার সেরে উঠতে অনেক সময় লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৩:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:২৩

শিশু নির্যাতন দিনাজপুরে ধর্ষণের শিকার হওয়া শিশু পূজার শারীরিক অবস্থার বিষয়ে রিভিউ মিটিং করেছে ৯ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ মিটিং হয়।

এক ঘণ্টার মিটিং-এ শিশুটির শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা শেষে ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটি ধীরে ধীরে সেরে উঠেছে। তবে দীর্ঘ সময় লাগবে। তার আতঙ্ক এখনও কাটেনি। স্বাভাবিক খাওয়া- দাওয়া করছে। তবে তার ক্ষত শুকাতে বেশ সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষত না শুকানো পর্যন্ত তার অস্ত্রপচার করা সম্ভব হবে না।’

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছর বয়সী শিশু পূজা নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খুঁজেও ওইদিন তার সন্ধান পায়নি। পরদিন ভোরে পূজাকে তার নিজ বাড়ির কাছে ফসলের ক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির চারদিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গত  ২৬ অক্টোবর তার অপারেশন করার কথা থাকলেও ক্ষতস্থানে সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। অপর আসামি আফজাল এখনও পলাতক।

/ইউআই/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের