পল্লবী থেকে সিআইডি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ২২:০৫আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২২:১৬

লাশ উদ্ধার রাজধানীর পল্লবী এলাকা থেকে সোমেন হাসনাইন রাব্বানী নামের এক সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ১১ নাম্বার সেকশনের এ ব্লকের ২ নাম্বার লেনের ৮ নাম্বার রোডের ৫ নাম্বার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ বাড়ির ৪ তলার দরজা ভেঙে লাশ উদ্ধার করে। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ রাব্বানী সিআইডির অর্গানাইজ ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন বলেও জানান তিনি।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের