‘আইএসের কাছ থেকে তামিমের অনুমতি নেওয়ার কোনও তথ্য নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৮

তামিম চৌধুরী

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন,‘তামিম চৌধুরীর আইএসের কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য নেই।’ গুলশান হামলায় আইএসের অনুমোদন নিয়েছিলেন তামিম চৌধুরী—বার্তা সংস্থা রয়টার্সের এমন একটি প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ডিএমপি কমিশনার আরও জানান, ‘এই ব্যাপারে আমাদের গোয়েন্দারা অনুসন্ধান করছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।’

শনিবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পরিকল্পনায় আইএসের (ইসলামিক স্টেট) অনুমোদন নেওয়ার চেষ্টা করেছিলেন হামলার মূল হোতা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী।  আইএসের অনুমোদন পাওয়ার পর তিনি গুলশানে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলাদেশ পুলিশের এক শীর্ষ কর্মকর্তার পরিচয় গোপন করে রয়টার্স এই দাবি জানিয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘হলি আর্টিজানের ঘটনা বাংলাদেশে প্রথম। এটি সত্য যে সেসময় কেবল আমরা শুধু নই, পুরো জাতি এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলো না।  হলি আর্টিজান আমাদের চোখ খুলে দিয়েছে। এরপরই আমরা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠন করেছি,  আমাদের নিরাপত্তা কর্মকাণ্ড ঢেলে সাজিয়েছি।’

উন্নত বিশ্ব যা করতে পারেনি, সেখানে আমরা ১০০ দিনের মাথায় জঙ্গির লাগাম টেনে ধরেছি উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা দাবি করি এখন আমরা সক্ষম। তবে অপরাধমুক্ত সমাজ কখনোই কল্পনা করা যায় না, কখনও ছিলো না। আমরা অপরাধ নিয়ন্ত্রণ করছি, কিংবা সমূলে উৎপাটন করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘অপরাধ প্রতিরোধ একটি চলমান প্রক্রিয়া। হলি আর্টিজানের পর একাধিক অভিযান হয়েছে। আমরা সবাই সম্মিলিত ভাবে কাজ করছি। এখনও জঙ্গিদের কিছু সহযোগী বাইরে রয়েছে, তাদের ধরার জন্য অভিযান চলছে। তবে আমরা মনে করি না, বড় কোনও ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা তাদের রয়েছে।’

এর আগে সকাল সাড়ে ১১টায় ডিএমপি হেডকোয়ার্টারে ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে’  ডাচ-বাংলা ব্যাংক দুই কোটির টাকার চেক হস্তান্তর করে। সেখানেই সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনএল/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের