ডেমরায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৮:০০

রাজধানীর ডেমরা এলাকার একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দুপুরে ডেমরার সারুলিয়ার টেংরা মা মেমোরিয়াল স্কুল রোডের আমতলা গলির একটি বাসায় থাকা এ কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ।

ইয়াবা তৈরির মেশিন ও পাউডার জব্দ এসময় ইয়াবা তৈরির একটি মেশিন জব্দ ও ১ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নাসির আহামেদকে (৫৫) গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিরের কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট তৈরির হ্যান্ডমেশিন, ১টি স্টীলের ইয়াবা ট্যাবলেট তৈরির ডাইস, ১টি হিটার মেশিন, ১টি সাদা রঙের আর্দ্রতারোধক মেশিন, ২৮.৭৫০ কেজি গোলাপী, হলুদ ও লাল রঙের পাউডারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পাউডার ইয়াবা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাসির জানায়, উদ্ধারকৃত কাঁচামাল দিয়ে প্রায় চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট তৈরি করা সম্ভব। এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম