ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৩:৩৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৩:৩৪

রাজধানীতে ছাত্রদলের পৃথক দুটি মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। ছাত্রদলের দাবি, এতে সংগঠনের ১০ থেকে ১৫ জন আহত এবং ৭ জনকে আটক করেছে পুলিশ। আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাইকোর্টের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ৫ জানুয়ারি বাংলাদেশে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সব নেতা-কর্মী কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছে। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে পৌঁছে দিয়ে মিছিল নিয়ে ফেরার সময় পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে।

মিছিলে অংশ নেওয়া হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতা তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামকে আদালতে পৌঁছে দিয়ে ফেরার সময় দোয়েল চত্ত্বরে পুলিশ আমাদের মিছিলে বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফিরছিলাম। কিন্তু হাইকোর্টের সামনে আসা মাত্রই পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে।’

মিছিল নিয়ে আসছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে আসার সময় হাইকোর্টের সামনেই পুলিশ আমাদের ওপর হামলা করে। এ হামলায় ১৫ জন আহত হয়েছে এবং ৭ জনকে আটক করেছে পুলিশ।’

শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ ছাত্রদলের মিছিলে কোনও লাঠিচার্জ করেনি। তবে কাউকে আটক করা হয়েছে কিনা তা আমার জানা নেই, কারণ আমি এখন বাইরে।’

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম