নাখালপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে অর্ধশত ঘর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০১:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১১

নাখালপাড়া বস্তিতে আগুন রাজধানীর নাখালপাড়ায় বনফুল মোড়ে অবস্থিত বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ১২টায় এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে বস্তির কমপক্ষে ৫০টি টিনশেড ঘর। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনফুল মোড়ের ওই বস্তিতে কমপক্ষে ৬০ থেকে ৭০টি টিনশেড ঘর আছে। দুই-তিন তলা টিনশেড ঘরও রয়েছে এখানে। এর মধ্যে ১৫৪/১৪/১ নম্বর টিনশেড বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এই বাড়িটি আমির হোসেন নামে এক ব্যক্তির। তিনি সেখানে থাকেন না।
স্থানীয় বাসিন্দারা বলেন, আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের সবগুলো টিনশেড বাসায়।
আগুনে পুড়ছে নাখালপাড়া বনফুল মোড়ের বস্তি নাখালপাড়ার স্থানীয় বাসিন্দা কাওসার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে হঠাৎ আগুন দেখতে পাই। টিনশেডের ঘরগুলোর ওপরে আগুন দেখে এর বাসিন্দারা বের হয়ে আসতে থাকেন।’ কাওসার জানান, প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।
কাওসার আরও বলেন, ‘এখানে অনেকগুলো টিনের ঘর। এর পাশেই ৬৬ নম্বর একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবন থেকে বাসিন্দারা আতঙ্কে বাইরে বের হয়ে আসেন।’
আলী মোহাম্মদ নামে এক তরুণ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট ছোট টিনের ঘরগুলো পুড়ে গেছে। আগুন নেভাতে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস একসঙ্গে কাজ করেছে।’ এসময় বস্তির বাসিন্দাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে বলে জানান আলী মোহাম্মদ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুনের খবর পেয়েই আমাদের সাতটি ইউনিট সেখানে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পরে সেখানে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন-
নাখালপাড়া বস্তির আগুন: কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট
/এআরআর/এমও/টিআর

 



সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ