সুনির্দিষ্ট সুপারিশ পেলে শিক্ষকদের দাবি বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪২

বাকশিস জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী (ছবি: পিআইডি) সুনির্দিষ্ট সুপারিশ পেলে বেসরকারি কলেজের শিক্ষকদের দাবি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাব্যবস্থার জাতীয়করণ, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেসরকারি কলেজ সরকারি করা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সভাপতি করে পরিচালনা কমিটি গঠনে বেসরকারি কলেজের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জাতীয় সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষক নেতারা। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষক নেতাদের সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরার আহ্বান জানান।
বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাকশিস-এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কলেজ শিক্ষা জাতীয়করণের পাশাপাশি, পদোন্নতি এবং এমপিও নীতিমালারও দাবি জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার উন্নয়নে শিক্ষকদের মান বাড়ানো জরুরি।’
শিক্ষক নেতাদের দাবির প্রেক্ষিতে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এই সম্মেলন থেকে আপনারা যেসব দাবি জানানোর জন্য সিদ্ধান্ত নেবেন, সেগুলো আমার কাছে আসার পর তা নিয়ে আলোচনা করব।’ শিক্ষকদের জন্য লড়াই করছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি ইচ্ছা করলেই সব সিদ্ধান্ত নিতে পারি না। তবে আমি আপনাদের দাবি বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাব।’

আরও পড়ুন-

আগামী নির্বাচনে পৃথক জোট গঠনের আশা এরশাদের

বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী