ম্যানহোলে পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ২২:৫৩আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২২:৫৮

পল্টনের এই খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয় শানুর মিয়ার

রাজধানীর পল্টনে খোলা ম্যানহোলে পড়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম শানু মিয়া (৫০)। তিনি থাকতেন ২৬/১ দক্ষিণ কমলাপুরে। মঙ্গলবার দুপুরে তার ভাইয়ের ছেলে শাহীন মিয়া নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিকেলে পল্টন থানায় এসআই সুজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

শাহীন মিয়া জানান, তার চাচা শানু মিয়া চোখে কম দেখতেন দীর্ঘদিন ধরে। এর মধ্যে সোমবার দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হন। এরপর আর রাতে না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারেন, একজন দৃষ্টি প্রতিবন্ধীর মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রয়েছে। মঙ্গলবার বিকেলে তারা মর্গে এসে শানু মিয়ার পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বিকেলে লাশ নিয়ে এসেছি। এখন(রাত সাড়ে আটটা) লাশ দাফন করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার বিকেলে পল্টন থানায় এসআই সুজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এর আগে সকালে ম্যানহোলে পড়ে শানু মিয়া মারা যাওয়ার ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে (সিইও) হাইকোর্টে তলব করা হয়েছে। আগামী ১৯ মার্চ আদালতে উপস্থিত হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, সোমবার (৬ মার্চ) রাজধানীর পল্টনে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে একটি খোলা ম্যানহোলে পড়ে নিহত হন এক ব্যক্তি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরজে/এআইবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী