৩ বছর সময় চেয়ে বিজিএমইএ’র আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৮:৪৮আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৮:৫২

বিজিএমইএ ভবন হাতিরঝিলের মধ্যে স্থাপিত বিজিএমইএ’র বহুতল  ভবন ভাঙতে তিন বছর সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। বুধবার  বিজিএমইএ’র আইনজীবী   ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম এ আবেদন করেন। আবেদন বিষয়ে তিনি বলেন, ‘বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে তিনবছর  সময় লাগবে বলে রিভিউ আবেদনে উল্লেখ ছিল। রিভিউ খারিজের পর ভবন সরাতে আর কতদিন সময় লাগবে সেই আবেদন করতে নির্দেশ দেওয়ায়, আমরা তিন বছর সময় চেয়ে আবেদন করেছি।’
এর আগে ৫ মার্চ বিজিএমইএ ভবন ভাঙতে কত সময় লাগবে, তা ৯ মার্চের মধ্যে জানিয়ে আবেদন করতে বলেছিলেন আপিল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে বিজিএমইএ ভবন ভাঙার রায় বহাল রাখেন।
গত  বছরের ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায় প্রকাশিত হওয়ার পর রিভিউ আবেদন করেছিল বিজিএমইএ।
২০০৬ সালের ৮ অক্টোবর থেকে সোনাগাঁও  হোটেলের পূর্বপাশে হাতিরঝিলের মধ্যে অবস্থিত ভবনটি বিজিএমইএ’র প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

/এমটি/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: 

প্রাথমিকের প্যানেল শিক্ষকদের নিয়োগ ৩০ মার্চের মধ্যে শেষ করতে সুপারিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম