আদালতে ডাণ্ডাবেড়ি, ব্যাখ্যা দিলেন জেল সুপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১১:৩৩আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১১:৪৩

হাইকোর্ট ডাণ্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে পাঠানোর বিষয়ে হাইকোর্টে এসে ব্যাখ্যা দিয়েছেন ঢাকার সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির।বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে তিনি এ ব্যাখ্যা দেন।
গত ২৩ ফেব্রুয়ারি এ ঘটনার ব্যাখ্যা দিতে ঢাকার ডিআইজিকে (প্রিজন) তলব করেছিলেন হাইকোর্ট। কিন্তু তিনি দেশের বাইরে থাকায়, তার পরিবর্তে সিনিয়র জেল সুপার সশরীরে হাইকোর্টে এসে আজ  বৃহস্পতিবার ব্যাখ্যা দাখিল করেন। এবিষয়ে আদেশ পরবর্তীতে দেওয়া হবে।
ব্যাখ্যায় জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ‘হাজির করা চার আসামির সবাই জেএমবির সদস্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাদের ডান্ডাবেড়ি পরানো হয়েছিল।’
আদালতে আবেদনের পক্ষের আইনজীবী সৈয়দা সাবিনা আহমদ সাংবাদিকদের বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি বিনাবিচারে কারাগারে থাকা ১০ আসামির জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। আসামিদের পূর্ব নির্দেশনা অনুযায়ী আদালতে হাজির করা হলে, হাবিবুর রহমান ওরফে ইসমাইল, মনিরুজ্জামান ওরফে মুন্না, নাসিরউদ্দিন ও গিয়াস উদ্দিনকে ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায় দেখে আদালত ডিআইজি প্রিজনকে বৃহস্পতিবার (৯ মার্চ) উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।

 /ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: ঢাকনাবিহীন ম্যানহোল, ঝুঁকিপূর্ণ চলাফেরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান