আতিয়া মহলে ২ জঙ্গি নিহত, অভিযান চলবে

সাইফুল ইসলাম, সিলেট
২৬ মার্চ ২০১৭, ১৭:৪৫আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৮:৪১

আতিয়া মহলে অভিযান নিয়ে প্রেস ব্রিফিং করছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ীর আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইটে ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, ‘আমরা রকেট লাঞ্চার দিয়ে ছিদ্র করে তারপর সেখান দিয়ে টিয়ারসেল ছোড়ার পর তাদের জন্য ভেতরে থাকা কঠিন হয়েছিল। এখন পর্যন্ত ২ জন জঙ্গি নিহত হয়েছে। দু’জনই পুরুষ সদস্য। অভিযান সার্বক্ষণিক চলতে থাকবে। রবিবার বিকেল সাড়ে ৫টার পর দ্বিতীয় দফা সংবাদ সম্মলনে এ তথ্য জানান।
ফখরুল আহসান বলেন, ‘এখনও এক বা একাধিক জঙ্গি ভেতরে আছে। আমাদের কেউ আহত হননি।’
সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ফখরুল আহসান আরও বলেন, ‘আশা করেছিলাম আজ শেষ হবে, কিন্তু আজ শেষ হচ্ছে না। অভিযান সার্বক্ষণিক চলবে।’ তিনি বলেন, ‘এলাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।’ তারা কোন গোষ্ঠীর জানা গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমাদের বিষয় না, পরবর্তী সময়ে তদন্ত যারা করবেন, তারা বিষয়টি দেখবেন।’ ভেতরে কোনও নারী জঙ্গি আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

ইউআই/এমএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম