মারুফ কামাল খানের স্ত্রীর আগুনে পুড়ে মৃত্যু নিয়ে রহস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৭, ২১:২১আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২৩:৫৬

অগ্নিদগ্ধ

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খানের (৫০) মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া মারা যান। পরদিন শনিবার বগুড়ার সারিয়াকান্দির গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়েছে। তানিয়া নিজেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে উল্লেখ করা হলেও এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

রাজধানীর আদাবর থানায় তানিয়া খানের ছেলে রিফাত কামাল একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১২ এপ্রিল তার মা তানিয়া খান রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৪ এপ্রিল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও তার মা তানিয়া খান মানসিক রোগী ছিলেন বলেও এজাহারে উল্লেখ করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই দুরুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান, অগ্নিদগ্ধ হওয়ার তিনদিন পর মারা যাওয়ার খবর জানতে পারেন তারা। তিনি বলেন, স্বজনদের কাছ থেকে তারা জানতে পেরেছেন তানিয়া খান গ্যাসের চুলার আগুনে পুড়েছিলেন। বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য ময়না তদন্ত করানো হয়। এখন সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানাধীন রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন নিজ বাসায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তানিয়া। পরে অগ্নিদগ্ধ অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তানিয়ার লাশ তার স্বামী মারুফ কামাল খান গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়না তদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, যতোদূর মনে পড়ে, আমিই ময়না তদন্ত করেছি। কিন্তু মৃত্যুর কারণটি এখনই বলতে পারছি না। 

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ জুন তানিয়া খান মোহাম্মদপুর থানায় তার স্বামী মারুফ কামাল খানের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা করেছিলেন।

/জেইউ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের