আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ১২:০৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১২:৩১

লাশ উদ্ধার রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে নীলা আবাসিক হোটেলের কক্ষ থেকে পুষ্প (৩০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে উত্তরা (পশ্চিম) থানা পুলিশ। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে হোটেলের চার তলার ৪১৪ নম্বর কক্ষ থেকে  এ লাশ উদ্ধার করা হয়।  উত্তরা (পশ্চিম) থানার ডিউটি অফিসার এসআই আনোয়ারা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গত সোমবার বিকেল সাড়ে ৫টায় দুর্জয় (২৭) নামের এক যুবকের সঙ্গে হোটেলে ওঠে ওই নারী। তাদের সঙ্গে  একটি বাচ্চাও ছিলো। পরে রাতে দুর্জয় বাচ্চাসহ হোটেল থেকে বের হয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ রাতে কক্ষে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়। পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী