রাজধানীতে আরও এক নারীকে গলা কেটে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ১৯:০২আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৯:২৫

কাফরুল রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর বাজার এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরের আগে কোনও একসময় তাকে গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। নিহতের নাম রোজিনা আক্তার মিতু (৩০)। তার স্বামী সৌদি আরব প্রবাসী। দুই মেয়েকে নিয়ে রোজিনা আক্তার ইব্রাহিমপুর বাজারের ৮৩৯ নম্বর চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হত্যাকাণ্ডটি কখন ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।নিহতের লাশ আমরা ফ্ল্যাটের বাথরুমে পেয়েছি। তার দুই মেয়ে এসময় বাসায় ছিল। বাড়িওয়ালা খবর দেওয়ার পর আমরা গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’
তিনি বলেন, ‘এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।তবে আমরা কিছু ক্লু-পেয়েছি। সেগুলো ধরে তদন্ত করা হচ্ছে।নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীতে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে রাজধানীর আব্দুল্লাহপুরে একটি আবাসিক হোটেল থেকে পুষ্প (৩০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
/এআরআর/ এপিএইচ/
আরও পড়ুন: এরশাদের রাডার দুর্নীতি মামলার রায় বুধবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী