সুমাইয়া অপহরণের ঘটনায় ২ আসামি ৩ দিনের রিমাণ্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৬:৫১আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:৩০

অপহরণকারী সাবিনা আক্তার বৃষ্টি ও তার বাবা সিরাজুল ইসলাম রাজধানীর কামরাঙ্গীরচর থেকে শিশু সুমাইয়াকে অপহরণের দায়ে গ্রেফতারকৃত দুই আসামি সাবিনা আক্তার বৃষ্টি ও সিরাজ মিয়া ওরফে বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিমের আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে মহানগর হাকিম প্রণব কুমার হুই এ রিমাণ্ড মঞ্জুর করেন।
সুমাইয়া অপহরণের তথ্য উদ্ঘাটনের জন্য কামরাঙ্গীর চর থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম ১০ দিনের রিমাণ্ড আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিমের খাসকামরায় দুই আসামিকে হাজির করা হয়।
এ সময় বিচারক বৃষ্টির কাছে জানতে চান কেন সুমাইকে অপহরণ করা হয়েছিল। জবাবে সে বলে, ‘আমার সঙ্গে তাদের আগে থেকেই পরিচয় ছিল।’ এরপর আর কোনও কথা বলেনি বৃষ্টি। তখন তার কাছে বিচারক জানতে চান, সুমাইয়াকে কোনও মারধর করা হয়েছে কিনা। উত্তরে তিনি জানান, মারধর করা হয়নি। এরপর বিচারক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকা থেকে শিশু সুমাইয়া নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা জাকির হোসেন গত ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ মামলা করেন। অপহরণের ২৪ দিন খোঁজাখুঁজির পর বুধবার (২৬ এপ্রিল) রাতে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে সুমাইয়াকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

/এসআইটি/এসএমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি