ইনকিলাবে গণছাঁটাই, সাংবাদিক নেতাদের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ২২:১৬আপডেট : ০৪ মে ২০১৭, ২২:১৮

 

ইনকিলাব পত্রিকার লোগো দৈনিক ইনকিলাবের সাংবাদিক, কর্মকতা-কর্মচারীসহ প্রায় ৬০জনকে ছাঁটাই করা হয়েছে। একইসঙ্গে পত্রিকাটির  কর্মরতদের মধ্যে তাদের অনেককে ওয়েজবোর্ডের পরিবর্তে  চুক্তিভিত্তিক বেতনে চাকরিতে বাধ্য করা হয়েছে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানান।

দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৯ জন সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের প্রায় ৬০ জনকে ছাঁটাই করা হয়েছে। মালিকপক্ষের অনৈতিক প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত সম্মতি নেওয়ারও চেষ্টা করছে কর্তৃপক্ষ। যারা মালিকপক্ষের প্রস্তাবে সাড়া দিচ্ছেন না তাদের ছাঁটাই করা হচ্ছে।’ তিনি বলেন, ‘২৬ মাসের বেতন বকেয়া বাকি পড়ে আছে সাংবাদিক-কর্মচারীদের।’

জানতে চাইলে দৈনিক ইনকিলাবের জিএম (প্রশাসন) হাবিবুর রহমান তালুকদার গণছাঁটাই ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণছাঁটাই হলে পত্রিকা কিভাবে বের হবে। তবে খরচ কমানোর জন্য কিছু লোক কমানো হচ্ছে।’ তবে বেতন বকেয়া থাকার বিষয়টি স্বীকার তিনি আরও বলেন, ‘সাংবাদিক ও কর্মচারীদের অনেকের ১৬ মাস থেকে ২০ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ সেগুলো পরিশোধ করার চেষ্টা করছেন।’  

দৈনিক ইনকিলাবে গণছাঁটাইয়ে বিএফইউজে ও ডিইউজের ক্ষোভ-উদ্বেগ

দৈনিক ইনকিলাবে গণচাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে’র সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান যৌথবিবৃতি দিয়েছেন। তারা বলেন, ‘গত কয়েক দিনে দৈনিক ইনকিলাবের সাংবাদিকদের বিনা নোটিশে ছাঁটাই ও আরও বহু সাংবাদিককে ওয়েজবোর্ডের পরিবর্তে চুক্তিভিত্তিক বেতনে চাকরিতে বাধ্য করার চেষ্টা চলছে।’

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘দৈনিক ইনকিলাবের মতো একটি পত্রিকায় নির্বিচারে ও গণহারে সাংবাদিকদের চাকরিচ্যুতি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। দেশের প্রচলিত আইনে গণমাধ্যমকর্মীদের ছাঁটাই না করে এমনকি ন্যূনতম মানবিক বিবেচনাবোধের তোয়াক্কা না করে গণছাঁটাই করে চলেছে। কোনও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছে এমন আচরণ অগ্রহণযোগ্য। গণছাঁটাইয়ের আদেশ প্রত্যাহার, সাংবাদিকদের ন্যায্যপাওনা পরিশোধ ও কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তারা।

 /জেইউ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের