সাঈদীর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে না পারায় ব্যথিত অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৭, ১৩:২৭আপডেট : ১৫ মে ২০১৭, ১৬:৪২

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

আপিলের রায় রিভিউ চেয়েও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ব্যথিত। সোমবার সকালে রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় এ অনুভূতি প্রকাশ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সাঈদী ছিল যুদ্ধাপরাধীদের শিরোমনি। সাঈদী দেশ, সভ্যতা ও মানুষের জন্য ক্ষতিকর কিন্তু এমন একজন মানুষের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড না হওয়ায় আমি ব্যক্তিগতভাবে ব্যথিত। সর্বোচ্চ আদালতের রায় মেনেই নিতে হবে। দুঃখ আমার রয়েই গেল।’

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দুর্বলতা ও ব্যর্থতার কারণেই সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়নি।’
সোমবার দ্বিতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রাখেন। এর আগে রবিবার দুই পক্ষের রিভিউ আপিলের শুনানি শুরু হয়। আপিল বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার। আদালতে সাঈদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মানবতাবিরোধী অপরাধের দায়ে  ২০১৩ সালের  ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

/এমটি/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ