দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা: তদন্তকারীদের কাছে গুরুত্ব বাড়ছে নাঈমের

এস এম নূরুজ্জামান
১৬ মে ২০১৭, ২২:৫৯ আপডেট : ১৬ মে ২০১৭, ২২:৫৯





ধর্ষণ মামলার পলাতক আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফের গুরুত্ব বাড়ছে তদন্ত কর্মকর্তাদের কাছে। তার ছদ্মনাম, অভিনব প্রতারণা ও ভিআইপিদের সঙ্গে ছবিসহ অনেক তথ্য এখন গোয়েন্দাদের হাতে। 

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনানী ধর্ষণ মামলার আলোচিত ও গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে পলাতক আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম। ছদ্মনাম-পরিচয়, ভিআইপিদের সঙ্গে তার সেলফি ও অভিনব প্রতারণার কারণে সে বেশ আলোচিত। নাঈম আশরাফের ঘনিষ্ঠজনদের লম্বা তালিকায় অনেক ভিআইপির নামও রয়েছে। পুলিশের একজন কর্মকর্তা নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, নাঈম আশরাফকে গ্রেফতারে বিলম্বের নেপথ্যে প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব কাজ করছে।
এসব কারণে নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম পুলিশের কাছে এখন বেশ গুরুত্বপূর্ণ চরিত্র। ইতোমধ্যে তার অবস্থান শনাক্তের পাশাপাশি সব তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারী কর্মকর্তারা। আর সেসব তথ্যের ভিত্তিতে নাঈম আশরাফ ওরফে হালিমকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া তার সম্পর্কে পাওয়া সব তথ্য ও নথিপত্র যাচাই-বাছাইয়ে মাঠে কাজ করছেন গোয়েন্দাদের একাধিক দল।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সবকিছু এখন আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।পাঁচ আসামির মধ্যে চার জনই গ্রেফতার হওয়ায় মামলার তদন্তে তেমন কোনও জটিলতা নেই। সাদমান সাকিফের পাঁচ দিনের রিমান্ড শেষে  বুধবার (১৭ মে) তাকে আদালতে হাজির করা হবে। আগামী বৃহস্পতিবার সাফাতকেও আদালতে হাজির করা হবে। তবে তারা যদি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়, তাহলে দুজনকেই আদালতে হাজির করা হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে ফের তাদের রিমান্ডের আবেদন জানানো হবে।

তদন্ত কর্মকর্তারা আশা করছেন, আসামিরা আদালতের কাছে সত্য কথা বলবে। তবে এজাহারের ফাঁক-ফোকর বের করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আসামিরা।
আসামিদের নির্দোষ প্রমাণের জন্য রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে তাদের সঙ্গে ওই দুই শিক্ষার্থীর যাতায়াত এবং বসবাসস্থলের নানান তথ্য সংগ্রহে সহযোগীদের মাঠে নামানো হয়েছে। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর সব তথ্য গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। তারপরও  রাজধানীর বিভিন্ন  আড্ডাস্থল ও  ঢাকার বাইরে কোথাও গিয়ে থাকলে সেসব তথ্য, স্থির চিত্র কিংবা ভিডিও চিত্রের নেতিবাচক উপস্থাপনের ভিন্ন কৌশল নিয়ে রেখেছে আসামিপক্ষ। দুই শিক্ষার্থীর সঙ্গে আসামিদের ছবি ব্ল্যাকমেইলের কারণে কিনা সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
মঙ্গলবার রিমান্ডের চতুর্থ দিনেও সাফাত ও সাদমানকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া সব তথ্য সোমবার গ্রেফতার হওয়া সাফাতের ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হয়েছেন তদন্ত কর্মকর্তারা।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, ‘পলাতক আসামি নাঈম আশরাফকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে। এছাড়া মামলার তদন্তের জন্য যেসব তথ্য-উপাত্ত দরকার সবকিছু সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তারা।’
/জেইউ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিভেদের বদলে সংলাপ, সংঘাতের বদলে সহযোগিতা: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ দিবস বিভেদের বদলে সংলাপ, সংঘাতের বদলে সহযোগিতা: জাতিসংঘ মহাসচিব
খুলনায় যুবদল নেতাকে গুলি
খুলনায় যুবদল নেতাকে গুলি
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট দ্বিগুণ করলো বিমান
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট দ্বিগুণ করলো বিমান
যেভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল রোলাঁ মুরের ‘গ্যালাক্সি’ ড্রেস
যেভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল রোলাঁ মুরের ‘গ্যালাক্সি’ ড্রেস
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে