ভুল চিকিৎসায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: আরও আট আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৩:০৪আপডেট : ২২ মে ২০১৭, ১৩:০৪

সেন্ট্রাল হাসপাতাল

ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও আট আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ মে) আলাদা আলাদা আইনজীবীর মাধ্যমে আসামিরা জামিনের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম খোরশিদ আলম তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মকবুল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। মকবুল হোসেন জানান, জামিন আবেদনের শুনানি শেষে তিন হাজার টাকা করে মুচলেকায় আট আসামি জামিন পান।

এর আগে গত শুক্রবার (১৯ মে) সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

ভুল চিকিৎসায় শিক্ষার্থী আফিয়া জাহিন চৈতি মৃত্যুর ঘটনায় গত ১৮ মে সন্ধ্যার দিকে ঢাবি প্রক্টর আমজাদ আলী সেন্ট্রাল হাসপাতালের নয় চিকিৎসককে আসামি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। ওই দিন রাতেই আসামি ডা. এম এ কাশেম ও ডা. সাজিদ হোসেনকে গ্রেফতার করে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, ঢাবি শিক্ষার্থী আফিয়া জাহিন চৈতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হলেও তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা ওই হাসপাতালে এসে ভাঙচুর করেন। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কনসালট্যান্ট সার্জন মতিওর রহমান।

/এসআইটি/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম