আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে তদন্ত কর্মকর্তাকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ২০:৪৫আপডেট : ২৩ মে ২০১৭, ২০:৪৫

আদালত মানবপাচারের একটি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগে ওই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশীদ আলমকে তলব করেছেন আদালত। বাদি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আসামির অবস্থান জানতে মঙ্গলবার (২৩ মে) তলবের এই আদেশ দেন।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন ওয়ার্ড কমিশনার হারুন চৌধুরীকে ছেড়ে দেওয়ার অভিযোগ করেন বাদিপক্ষ।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন,‘আইনি বিধান অনুযায়ী গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আসামি হাজির করতে হয়। যদি না করা হয়, তবে তা লিখিতভাবে আদালতকে জানাতে হবে। পুলিশ আসামিকে এভাবে ছেড়ে দিতে পারে না। আদালতকে যেকোনও পরিস্থিতি অবহিত করতেই হবে।’

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের শুরুর দিকে ১৪ বছরের এক কিশোরী প্রাক্তন কমিশনার হারুন চৌধুরীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। কাজে যোগ দেওয়ার আট থেকে নয় মাস পর ২০১৬ সালের ২২ অক্টোবর কিশোরীর বাবা মেয়েকে ঈদে বাড়ি পাঠানোর জন্য হারুন ও তার স্ত্রীর কাছে অনুরোধ করলেও তাকে বাড়িতে পাঠানো হয়নি। পরে কিশোরীর বাবা ঢাকায় আসামিদের বাসায় এসে তার মেয়ের খবর জানতে চাইলে তাকে আটকে রাখা হয়। কোনভাবেই মেয়ের খোঁজ না পেয়ে কিশোরীর বাবা হাজারীবাগ থানায় মামলা করতে যান। থানা মামলা না নেওয়ায় তিনি ওই বছর ২৭ অক্টোবর আদালতে মানব পাচার আইনের ৭/৮ ধারায় একটি নালিশী মামলা করেন।

পরে আদালতের নির্দেশে কাজে দিয়েছিল যে নারী, সেই আম্বিয়া খাতুন,  প্রাক্তন ওয়ার্ড কমিশনার হারুন চৌধুরী,  তার স্ত্রী,  মেয়ে ও মেয়ের স্বামী লিটনের বিরুদ্ধে মামলা নেয় হাজারীবাগ থানা।

/ইউআই/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম