বাহাত্তরের সংবিধানে হাত দিতে পারেন না: আদালতকে অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১২:৪০আপডেট : ২৪ মে ২০১৭, ১৭:০৩

বাংলাদেশ সুপ্রিম কোর্ট
‘সমস্ত পাণ্ডিত্য আপনাদের, আমাদের। কিন্তু বাহাত্তরের সংবিধানে হাত দিতে পারেন না। যোগ করা যেতে পারে।’ উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে বুধবার (২৪ মে) ৬ষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপনকালে আদালতের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

এসময় আদালত বলেন, ‘জুডিশিয়াল ইম্প্রুভমেন্ট থাকবে না? জুডিশিয়াল রিভিউ থাকবে না? সংবিধানের এ টু জেড আমরা ব্যাখ্যা করবো জনগণের অধিকারের প্রশ্নে, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে।’

শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি ব্রিটেনের বিচার ব্যবস্থা নিয়ে একটি লেখা অ্যাটর্নি জেনারেলকে পড়তে বলেন। পড়া শেষ হলে প্রধান বিচারপতি বলেন, ‘আপনি যে লিখিত যুক্তি দিয়েছেন এই লেখা অনুসারে সেটি না জেনেই ইংল্যান্ডের ব্যাপারে যুক্তি দিয়েছেন। পৃথিবীতে একমাত্র সভ্য দেশ ইংল্যান্ড। অলিখিত সংবিধান পালনে চুল পরিমাণ এদিক ওদিক হয়নি।’

এসময় অ্যাটর্নি জেনারেল দ্বিমত পোষণ করে বলেন, ‘ইংল্যান্ড বিদেশিদের লুন্ঠন করেছে, তাদের সভ্য বলতে পারেন না।’ এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘লুন্ঠন অন্য জিনিস, আমেরিকাও লুন্ঠন করছে।’ এসময় অ্যাটর্নি জেনারেল ইংল্যাণ্ডের আইনের শাসন ‘ডেভেলপ করেছে বলা যেতে পারে’ উল্লেখ করলে প্রধান বিচারপতি বলেন, ‘ইয়েস, তারা তাদের নাগরিকদের সুরক্ষা দিতে পেরেছে।’ অ্যাটর্নি জেনারেল এরপর বলেন, ‘অন্যদের লুন্ঠন করে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিয়েছে।’

এর আগে গত ৮ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। এরপর ৯ মে শুনানি শেষে ২১ মে পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। পরে ২১ মে রবিবার থেকে ধারাবাহিকভাবে শুনানি চলছে। আজ বুধবার রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করলে রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ তার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

/এমটি/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- 
রোড টু ইলেভেন: কখন কী করবে ইসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে