জেএমবির সাবেক প্রধান সাইদুর রহমানের রায় বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১১:৪৯আপডেট : ২৫ মে ২০১৭, ১৪:৫৭

জেএমবির সাবেক প্রধান সাইদুর রহমানের রায় বিকালে অনেক আইনি বাধার পর শুরু হওয়া জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরসহ তিন আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার রায় আজ বৃহস্পতিবার বিকালে ঘোষণা করা হবে। ঢাকার ৬ নম্বর বিশেষ জজ  ইমরুল কায়েসের আদালতে এ মামলার রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনজুর মাওলা চৌধুরী।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিচারের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এ মামলায় তা না হওয়ায় বিচার কাজ মাঝপথে আটকে যায়। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর  অনুমোদনের জন্য নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। গতবছরের ২৬ আগস্ট অনুমোদন পাওয়া গেলে নতুন করে শুরু হয় এ মামলার কার্যক্রম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মনজুর মাওলা চৌধুরী সাংবাদিকদের জানান, পাঁচ বছর আগের এ মামলায় নতুন করে সাক্ষ্য শুরু হওয়ার পর দুমাসের মধ্যে এ রায় হতে যাচ্ছে। মামলার অন্য দুই আসামি আবদুল্লাহ হেল কাফী এবং তার স্ত্রী আয়েশা আক্তার পলাতক রয়েছে।
২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়ার একটি বাড়ি থেকে সাইদুরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী কাগজপত্র পাওয়া যায় বলে আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়। আবদুল্লাহ হেল কাফীর  স্ত্রী হাইকোর্ট থেকে জামিন নিয়ে আত্মগোপনে যান।

/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: 

‘হ্যাঙ্গিং পার্লামেন্টে’ কিভাবে বিচারপতি অপসারণ হবে: প্রধান বিচারপতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের