সরকারি হাসপাতালে ৪০ হাজার কর্মচারীর পদ শূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ২২:০০আপডেট : ৩০ মে ২০১৭, ২২:১৩

পঙ্গু হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালে বর্তমানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকটই হচ্ছে প্রধান সমস্যা। হাসপাতালগুলোতে ৪০ হাজার কর্মচারীর পদ শুন্য আছে। এসব শুন্যপদ পূরণে এক বছর আগে নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগটি আন্তঃমন্ত্রণালয় জটিলতার কারণে এখনও বাস্তবায়নের আলো দেখছে না।

মঙ্গলবার (৩০ মে) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরও বলেন, ‘গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রায় আট হাজার চিকিৎসক ও ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে স্বাস্থ্য সেবার ইতিবাচক উন্নয়ন ঘটানো হলেও, ৪০ হাজার কর্মচারীর শুন্যতার কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, দালালচক্রের উৎপাতসহ বিভিন্ন অভিযোগ এখনও পিছু ছাড়ছে না।’ যত দ্রুত কর্মচারীদের শুন্য পদ পূরণ হবে, সরকারি সব হাসপাতাল থেকে সব ধরনের অভিযোগ তত নিশ্চিহ্ন করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

পঙ্গু হাসপাতাল পরিদর্শনকালে  স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক ডা. সিরাজুল ইসলাম মোল্লা এবং ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোনায়েম হোসেনসহ মন্ত্রণালয় ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেএ/ এপিএইচ/

আরও পড়ুন: 

পঙ্গু হাসপাতালে শয্যা সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি রোগী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান