‘সততা স্টোর’ পরিদর্শন করলেন ভুটানের দুদক চেয়ারপারসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ০০:০৬আপডেট : ১৪ জুন ২০১৭, ০০:০৬

‘সততা স্টোর’ পরিদর্শন করলেন ভুটানের দুদক চেয়ারপারসন বাংলাদেশ দুদকের উদ্যোগে বিভিন্ন স্কুলে রয়েছে ‘সততা স্টোর’। এগুলোতে থাকে না কোনও বিক্রেতা। সাজানো পণ্যের গায়ে নির্ধারিত মূল্য লেখা থাকে। শিক্ষার্থীরা পণ্যের দাম নির্ধারিত বক্সে রেখে কিনে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে।
নারায়ণগঞ্জের এমন একটি স্কুলের ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন ভুটানের দুর্নীতি দমন কমিশনের চেয়ারপারসন মিস কিনলে ইয়াংজু। এ সময় তিনি বাংলাদেশ দুদকের উদ্যোগটির প্রশংসা করেন।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বাংলাদেশে সফররত ভুটানের দুদক চেয়ারপারসন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জি আর ইনস্টিটিউট অ্যান্ড হাইস্কুলে দুদকের গড়া ‘সততা স্টোর’-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ভুটানের দুদক চেয়ারপারসন বাংলাদেশ দুদকের নেওয়া এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘বিদ্যালয়ে সততা স্টোর স্থাপন তরুণদের আচরণগত পরিবর্তনের জন্য বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের উত্তম উদ্যোগ।’ তিনি জানান, ভুটান দুর্নীতি দমন কমিশনও বিদ্যালয়ে ‘সততা ক্লাব’ গঠনের মাধ্যমে একই রকম উদ্যোগ গ্রহণ করেছে।

পরিদর্শনকালের ভুটানের অতিথিদের ‘সততা স্টোর’ ঘুরে ঘুরে দেখান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুলতান মিয়া। স্কুলের সততা স্টোর পরিদর্শন শেষে ভুটান দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি দল সোনারগাঁওয়ের পানাম সিটি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। দুপুরে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারও ঘুরে দেখেন তারা।

সততা স্টোর প্রসঙ্গে সচিব আবু মো. মোস্তফা কামাল জানান, দুদক তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মাঝে সততা ও নৈতিক মূল্যবোধ জাগাতে ইতোমধ্যেই দেশের প্রায় ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর গঠন করেছে।

/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী