বনানীর তরুণীকে নিরাপত্তা দিচ্ছে উইমেন সাপোর্ট সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১০:৫২আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১১:৫৬

ভিক্টিম সাপোর্ট সেন্টার (ছবি- সংগৃহীত) বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলাটি এখনও বনানী থানা পুলিশের কাছেই রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন্স সেন্টারের ডেপুটি কমিশনার ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘মামলাটি এখনও আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। যদিও ভিক্টিম আমাদের কাছে রয়েছেন। আমরা তাকে প্রটেকশন দিচ্ছি।’ ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের কাজ এখনও শুরু হয়নি। ডাক্তারি পরীক্ষার জন্য সময় মতো নিয়ে যাওয়া হবে।’

প্রসঙ্গত, রাজধানীর বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাহাউদ্দিন ইভান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

এর আগেও জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন ওই দুই তরুণী।

/জেএ/এআর/ এপিএইচ/

আরও পড়ুন: 

বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী