বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ০১:৩২আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৪:২২

বনানী থানা (ছবি- নাসিরুল ইসলাম) রাজধানীর বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর। এর আগে, গত ২৮ মার্চ বনানীর হোটেল রেইনট্রিতে জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন দুই তরুণী।
এসআই আলী আকবর জানান, বাহাউদ্দিন ইভান (২৮) নামে এক তরুণের সঙ্গে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এক তরুণীর পরিচয় হয় ফেসবুকে। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। মঙ্গলবার ইভান তার জন্মদিনের কথা বলে ওই তরুণীকে তার বাসায় নিয়ে যায়। সেখানেই তরুণীটি ধর্ষণের শিকার হন।
আলী আকবর বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ওই তরুণী থানায় এসে অভিযোগ দায়ের করেন। মামলা নম্বর ৫। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’ বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতানা আক্তার মামলাটির তদন্ত করবেন বলে জানান তিনি।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে ওই তরুণীকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) তার ডাক্তারি পরীক্ষা করা হবে।
আব্দুল মতিন তিনি আরও জানান, বাহাউদ্দিন ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার দিবাগত রাত সোয়া ১টা) মামলার আসামি ইভান এখনও গ্রেফতার হয়নি।

বনানী থানায় দায়ের করা মামলার এজাহারে ধর্ষণের শিকার তরুণী লিখেছেন, ১১ মাস আগে আসামি ইভানের সঙ্গে তার পরিচয়।  এরই সূত্র ধরে মঙ্গলবার রাত ৯টায় আসামি ওই তরুণীকে ফোন করে নিজের জন্মদিনের কথা জানিয়ে নিজের বাসায় আমন্ত্রণ জানান। ইভান ওই তরুণীকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথাও বলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে আসামির বাড়িতে পৌঁছান। এসময় তিনি বাসায় কাউকে না দেখলে আসামির মায়ের কথা জানতে চান। জবাবে আসামি জানান, বাবা-মা অসুস্থ বলে ঘুমিয়ে পড়েছেন। সকালে তাদের সঙ্গে ওই তরুণীর পরিচয় করিয়ে দেওয়া হবে। এসময় বাসায় জন্মদিনের উৎসবের কোনও ধরনের আয়োজন না দেখতে পেয়ে বাসায় ফিরতে চান। কিন্তু তাকে বাধা দেন ইভান। পরে ওই তরুণীকে নেশাজাতীয় দ্রব্যও খাওয়ানো হয়। রাত দেড়টার দিকে ধর্ষণের শিকার হন ওই তরুণী। ওই তরুণী চিৎকার করলে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাড়ি থেকে বের করে দেয় ইভান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এর আগেও ইভান বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই তরুণীকে। এ প্রসঙ্গে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতিও দেখিয়েছে ইভান। ধর্ষণের শিকার তরুণীর গোপন মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে সে।

পুলিশ আরও জানায়, ঘটনার শিকার তরুণী তাদের জানিয়েছেন যে, তিনি পেশায় টেলিভিশন অভিনেত্রী।

প্রসঙ্গত, এর আগেও জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় গত ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন ওই দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের রেইনট্রি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।



দুই তরুণী ধর্ষণের ওই মামলার আসামিরা সবাই গ্রেফতার রয়েছে। বর্তমানে মামলাটি নিম্ন আদালতে বিচারধীন।


/এআরআর/টিআর/

আরও পড়ুন: 

বনানীর তরুণীকে নিরাপত্তা দিচ্ছে উইমেন সাপোর্ট সেন্টার

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি